ঐশ্বরিয়া বনাম কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে খানিক বিরতির পর এখন ফের আটঘাট বেঁধে নেমেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর এক নম্বর অভিনেত্রীর তকমাটা ইতিমধ্যে বহু হাতবদল হয়েছে। হারানো সেই অবস্থান ফিরে পেতে বুঝি মরিয়া ঐশ্বরিয়া। সম্প্রতি বলিউডে এমনি একটি খবর চাউর হয়েছে। এমনও শোনা যাচ্ছে, এক নম্বর নায়িকা হওয়ার ইঁদুর-দৌড়ে কারিনা ও ঐশ্বরিয়া দুজনই নাকি মরিয়া। কারণ আর কিছুই না, একই দিনে এই দুই তারকার দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি অ্যাকশন রিপ্লে (ঐশ্বরিয়া), অপরটি গোলমাল ৩ (কারিনা)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া হেসে বললেন, ‘আমি ওভাবে কাজ করি না কখনো। কখনো ভাবি না, আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করছি। বরং ছবিতে আমি আমার সেরা কাজটা করার চেষ্টা করি।’ ওয়েবসাইট।