ঐশ্বরিয়াই ‘হিরোইন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনিই নায়িকা। সবকিছু ঠিকঠাক ছিল, তিনিই হবেন ‘হিরোইন’; মানে মধুর ভান্ডারকরের ছবি হিরোইন-এর নায়িকা। কিন্তু চিকিৎসক যখন জানালেন মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তখন কপালে ভাঁজ পড়েছিল নির্মাতাদের। বাজারে গুজব রটেছিল, ঐশ্বরিয়া ‘আউট’, প্রিয়াঙ্কা চোপড়া ‘ইন’। কিন্তু না, সেই গুজব উড়িয়ে দিয়েছে হিরোইন ছবির প্রযোজনা সংস্থা ইউটিভি। তারা জানাল, এখন কেবল ঐশ্বরিয়ার সুস্থতা কামনা করছে তারা। তারা ঠিক করেছে, শুটিং বন্ধ থাকবে। এদিকে প্রিয়াঙ্কাও পুরোপুরি নাকচ করে দিয়েছেন তাঁর ‘হিরোইন’ হওয়ার খবরটি। বিশেষজ্ঞরা অনুমান করছেন, ভীষণ লোকসানের মুখে পড়তে যাচ্ছে ছবিটির প্রযোজক সংস্থা। ধারণা করা হচ্ছে, শুটিং পিছিয়ে যাওয়ায় হিরোইন ছবির লোকসান হবে চার থেকে পাঁচ কোটি রুপি! ওয়েবসাইট।