ঐশ্বরিয়াকে অভিনন্দন জানালেন সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আর নতুন এ খবরে বলিউডের তারকা সালমান খান অভিনন্দন জানিয়েছেন ঐশ্বরিয়াকে। শুধু ঐশ্বরিয়া নন, হবু বাবা অভিষেক বচ্চন ও দাদু হতে যাওয়া অমিতাভ বচ্চনকেও প্রাণখুলে অভিনন্দন জানিয়েছেন সালমান।সাংবাদিকদের সামনে যথেষ্ট আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে সালমান বলেন, বচ্চন পরিবারকে এই শুভ সংবাদে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি। সালমান বলেন, ‘আমি আশা করছি, অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি একটি ফুটবল টিম তৈরি করুক।’ ব্ল্যাকবেরি মুঠোফোনের এক উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এসব কথা বলেন।১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কের গল্পটি ছিল সবার মুখে মুখে। ২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেককে। টাইমস অব ইন্ডিয়া।