ঐশ্বরিয়াকে সালমানের ‘না’
বলিউড সুপার স্টার সালমান খানের উপস্থাপনায় ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত রিয়েলিটি শো ‘বিগ বস’ খুব অল্প সময়ের ব্যবধানে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। অনুষ্ঠানটির প্রতি পর্বে অতিথি তারকাদের উপস্থিতিতে জমে উঠে আড্ডা। এরই ধারাবাহিকতায় সামনের পর্বটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত গুজারিশ ছবির পুরো পরিবারটিকে। চ্যানেল কর্তৃপক্ষ এবং গুজারিশ ছবির মার্কেটিং দলটি এ বিষয়ে সব কিছু চূড়ান্তও করে ফেলেছিল। কিন্তু সালমান যখন বিষয়টি অবগত হন, তখনই বাধে বিপত্তি।সালমান জানান, এ ধরনের অনুষ্ঠানে এসে ছবির প্রচারণার কাজ করার কোনো মানে হয় না। কিন্তু সূত্র বলছে ভিন্ন কথা। অনেকে মনে করছেন, সালমান বিষয়টাকে পূর্বপ্রতিশোধ হিসেবে কাজে লাগিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন বিইং হিউম্যানের ফ্যাশন শোতে বলিউডের অন্য সব তারকার মতো ঐশ্বরিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সবাই উপস্থিত থাকলেও সে অনুষ্ঠানে ঐশ্বরিয়া উপস্থিত ছিলেন না।তা ছাড়া সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে অনেক আগে থেকেই সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। তবে এ বিষয়টা যে এখনো সালমান ও ঐশ্বরিয়াকে বিব্রতবোধ করবে তা আয়োজকদের অজানা ছিল।