ঐশ্বরিয়ার আইনি নোটিশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিন শুটিং করেছিলেন। চুক্তিতে সই করার সময় নিয়েছিলেন সাড়ে ২২ লাখ রুপি। বাধ সাধল একটি খবর, ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা। মুখ ফিরিয়ে নিতে বেশি দিন সময় নেননি পরিচালক মধুর ভান্ডারকর ও প্রযোজনা সংস্থা ইউটিভি। এ নিয়ে গত জুন থেকে বলিউডে বহু কানাঘুষা চলছে। বিতর্কে বার বার টেনে আনা হয়েছে ঐশ্বরিয়াকে। ভান্ডারকর ও ইউটিভির সিদ্ধান্ত জানার পরপরই ঐশ্বরিয়া সাড়ে ২২ লাখ টাকার চেকটি ফেরত পাঠান। সম্প্রতি ভান্ডারকর ও প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঐশ্বরিয়া। চলতি বছরের শুরুর দিকে তিনি যে কদিন শুটিং করেছিলেন সেই দৃশ্যগুলো কোথাও যেন ব্যবহার না হয়—এ ব্যাপারে পরিচালক ও প্রযোজনা সংস্থাকে সতর্ক করে দেওয়া হয়। ছবিতে ঐশ্বরিয়ার বদলে কারিনা কাপুরের অভিনয়ের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস।