ঐশ্বরিয়ার আত্মজীবনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমা এক প্রকাশকের কাছ থেকে এসেছে প্রস্তাবটা। ঐশ্বরিয়া রাই বচ্চনের আত্মজীবনী প্রকাশে আগ্রহী তাঁরা। টাকা-পয়সা কোনো সমস্যা নয় মোটেও। ঐশ্বরিয়ার আত্মজীবনীর জন্য যেকোনো অঙ্কের অর্থ খরচা করতে রাজি তাঁরা। মডেলিং থেকে শুরু করে সিনেমা জগতে পা রাখা, বিয়ে—ঐশ্বরিয়ার জীবনের এই সবকিছুই আত্মজীবনীতে চান প্রকাশকেরা। এদিকে ঐশ্বরিয়া আছেন অন্য ধন্দে। আত্মজীবনী লেখার বয়স হয়েছে কি না তাঁর—এই নিয়ে ভাবনায় আছেন তিনি। আর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে ঐশ্বরিয়া যে একটু বেশিই সচেতন, সেটা কে না জানে! ওয়েবসাইট।