ঐশ্বরিয়ার চুম্বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুম ছবিতে হূতিক রোশনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের চুমুর সেই দৃশ্যের কথা মনে আছে? দু-তিন সেকেন্ডের সেই দৃশ্যের জন্যই ঐশ্বরিয়াকে শুনতে হয়েছিল কত কথা! ‘আমি কিন্তু নোটিশও পেয়েছিলাম, আইনি নোটিশ। কিছু মানুষ বলতে শুরু করল, “আপনি তো আইকন। আমাদের মেয়েদের জন্য আপনি উদাহরণ। তারা আপনাকে এভাবে দেখতে অভ্যস্ত নয়। আপনি কেন এমন করলেন?”’ আল-জাজিরা ইংলিশ টিভিতে স্যার ডেভিড ফ্রস্টকে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথাগুলো বললেন ঐশ্বরিয়া। তিনি আরও বলেন, ‘সেসব কথা শুনে মনে হয়েছিল, আমি শুধু একজন অভিনয়শিল্পী। আমি আমার কাজটাই করছি। আর আমাকে ব্যাখ্যা দিতে হচ্ছে তিন ঘণ্টার ছবিতে দু-তিন সেকেন্ডের একটি দৃশ্যের জন্য!’ জি নিউজ ব্যুরো।