ঐশ্বরিয়ার জন্য আরও অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোনা যাচ্ছিল, শিগগিরই রুপালি পর্দায় ফিরে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ-ও শোনা যাচ্ছিল, ছবিটি বানাবেন মণি রত্নম। গুজব রটিয়েরা আরও বলেছিলেন, ড্যাফনে ডু মরিয়েরের রেবেকা উপন্যাস থেকে তৈরি হবে এ ছবি। তবে সব জল্পনা-কল্পনায় পানি ঢাললেন মণি রত্নমের স্ত্রী সুহাসিনী। বললেন, ‘মণি এ মুহূর্তে ব্যস্ত কাড়াল ছবি নিয়ে। আরও সাত দিনের শুটিং বাকি আছে। তারপর যদি ও নতুন ছবির কথা ভাবেও, সেটার চিত্রনাট্য লিখতে ওর কমপক্ষে আট মাস লাগবে। তাই ঐশ্বরিয়াকে নিয়ে যে ছবির কথা শোনা যাচ্ছে, তা পুরোই গুজব!’ তার মানে ফের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে অ্যাশ-ভক্তদের। তবে অনেক পরিচালকই নাকি অ্যাশের দরজায় কড়া নাড়ছেন। বচ্চন পরিবারের বউ ব্যস্ত ১০ মাস বয়সী কন্যা আরাধ্যকে নিয়েই। জিনিউজ ব্যুরো।