ঐশ্বরিয়ার দিওয়ালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি অ্যাকশন রিপ্লে ও গুজারিশ। আছে আরও দুটি ছবির কাজ। সব মিলিয়ে দারুণ ব্যস্ত ঐশ্বরিয়া। ব্যস্ততার মধ্যে অবশ্য দিওয়ালির আনন্দ ভাগাভাগি করতে ভুলবেন না ঐশ্বরিয়া। সেই আনন্দটা হবে শুধু পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের সঙ্গে।ঐশ্বরিয়া বললেন, ‘দিওয়ালির সময়টা পরিবার আর ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের সঙ্গেই কাটাতে চাই। সেই ছেলেবেলা থেকে এভাবেই দিওয়ালি উদ্যাপন করে আসছি।’