ঐশ্বরিয়ার পর সোনম-দ্যুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে শুরু হয়েছে ৬৪তম কান চলচ্চিত্র উত্সব। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বলিউডের অনেক তারকার মতো হাজির হয়েছিলেন হালের সেনসেশন সোনম কাপুরও। অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মতোই সোনম কাপুর দ্যুতি ছড়িয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সোনমের উপস্থিতিও কান চলচ্চিত্র উত্সবে আসা অতিথিদের মুগ্ধ করেছে। লাল গালিচা পাতা উদ্বোধনী অনুষ্ঠানস্থলে মধুর অভিজ্ঞতার কথা সোনম তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন। সোনম বলেছেন, তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। কান চলচ্চিত্র উত্সবে লাল গালিচায় হাঁটা একটা ম্যাজিকের মতোই। কান চলচ্চিত্রের ৬৪তম এ আসরে বলিউডের আরও অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফ আলী খান, রানী মুখার্জি, সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, ফ্রিডা পিন্টো, মিনিষা লাম্বা ও নির্মাতা করণ জোহর। উল্লেখ্য, কয়েক বছর ধরে বলিউডের এ অভিনয়শিল্পীরা কান চলচ্চিত্রে অংশ নিয়ে আসছেন।