ঐশ্বরিয়ার পোশাক নিয়ে ফের গুঞ্জন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানের মতো বড় মাপের মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিমন্ত্রণ পাওয়া চাট্টিখানি কথা নয়। অন্তত বলিউডের চলচ্চিত্র-বোদ্ধারা তা-ই মনে করেন। সেখানে ঐশ্বরিয়া রাই বচ্চন পরপর ১০ বার সেই উৎসবে যোগ দিলেন। প্রতিবারই ঐশ্বরিয়া তাঁর আলমারি থেকে একটা করে জমকালো, খোলামেলা পোশাক বের করেন, যা নিয়ে বলিউডবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। এ ব্যাপারে বচ্চন-বধূর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘খানিকটা সংশয়ে পড়ে গেলাম। আমাকে নিয়ে আলাপচারিতা এবং আমি কী পরি—সেসব নিয়ে লোকজনের কথা বলা কি বন্ধ করে দেওয়া উচিত? আমার তা মনে হয় না।’ ওয়েবসাইট।