ঐশ্বরিয়ার বদলে কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ঢাকঢোল পিটিয়ে ঐশ্বরিয়া রাইকে নেওয়া হয়েছিল হিরোইন ছবিতে। আবার ঘটা করেই বাদ দেওয়া হয় তাঁকে। পরিচালকের আপত্তি একটাই, অন্তঃসত্ত্বা অভিনেত্রী দিয়ে আর যা-ই হোক, এই ছবির কাজ হবে না। যা হোক, ঐশ্বরিয়ার বদলে বিকল্প কাউকে খোঁজা হচ্ছিল। অবশেষে পাওয়া গেল। গত সোমবার ইউটিভির প্রধান নির্বাহী সিদ্ধার্থ রায় কাপুর ও লেখক নীরঞ্জন হায়দরাবাদে উড়ে যান কারিনা কাপুরের সঙ্গে কথা বলতে। কারিনা তখন শুটিংয়ে ব্যস্ত। এরই মধ্যে প্রযোজক ও লেখক মহোদয়কে সময় দিলেন তিনি। তিনজনের মধ্যে সফল আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওয়েবসাইট।