ঐশ্বরিয়ার বয়স ২৩!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

গত নভেম্বরে ৪০ পূর্ণ করলেন। ঐশ্বরিয়া রাই বচ্চনের নিশ্চয়ই মনে হচ্ছে, সময় কী দ্রুতই না বয়ে যায়! তারুণ্যের সেই দিনগুলোকে যদি লাগাম পরিয়ে রাখা যেত! তবে ঐশ্বরিয়ার জন্য একটা ‘সুখবর’ আছে। ভারতের ভোটার তালিকায় দেখানো হয়েছে তাঁর বয়স ২৩ বছর!
সেই ভোটার তালিকার দাবি অনুযায়ী, ২৩ বছর বয়সী ঐশ্বরিয়া রাইয়ের বাড়ি ছত্তিশগড়ের যশপুর জেলার ঘুঘরি গ্রামে। সেই গ্রামের ৩৭৬ নম্বর বাড়িতে থাকেন তিনি। শুধু তা-ই নয়, তাঁর বাবার নাম দিনেশ রাই! যদি ভেবে থাকেন, একই নামের আরেকজন ভোটারের পরিচয়পত্র এটি, ভুল করবেন। কারণ, সেই পরিচয়পত্রে আছে ঐশ্বরিয়ারই ছবি!
কর্ণাটকের মেয়ে ঐশ্বরিয়া কীভাবে ছত্তিশগড়ের ভোটার হয়ে গেলেন, এ নিয়ে তদন্ত করে দেখছে রাজ্য পুলিশ। যশপুরের কালেক্টর এল এস সেন জানিয়েছেন, এই নামে এখানে কেউ থাকেই না! মুম্বাই মিরর।