ঐশ্বরিয়ার শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর দশদিনের পোশাকের চাইতে বিয়ের দিনের পোশাকটি বিশেষ তাৎ পর্যময়। বেশির ভাগ বিবাহিতই হয়তো সংরক্ষণ করতে চাইবেন বিশেষ দিনের ওই বিশেষ পোশাকটি।কিন্তু কেট মিডলটন তাঁর বিয়ের গাউনটি দিয়ে দিলেন প্রদর্শনের জন্য। প্রদর্শনীটি হয়েছে বাকিংহাম প্যালেসে। তবে বচ্চন বাড়ির বউ ঐশ্বরিয়া রাই বচ্চন তেমনটা করছেন না। ঐশ্বরিয়ার খুব কাছের একজন জানিয়েছেন, অনেকেই বিয়ের পোশাক হিসেবে বিখ্যাত কোনো ডিজাইনারের পোশাকই বেছে নেন। কিন্তু তিনি চেন্নাই থেকে দক্ষিণ ভারতীয় একটা শাড়ি কিনেছিলেন। হলুদ ও সোনালি রঙের মিশেল দেওয়া ওই শাড়ির নাম ‘কাঞ্জিভারাম শাড়ি’। আর ওই শাড়িটিই গুছিয়ে তুলে রেখেছেন ঐশ্বরিয়া। তাঁর ইচ্ছা, অনাগত কন্যাসন্তানের হাতে তুলে দেবেন তা। ওয়েবসাইট।