ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করতে চান ভ্যান ডেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজীয় বংশোদ্ভূত হলিউডের অ্যাকশন তারকা ও নির্মাতা জ্যঁ-ক্লদ ভ্যান ডেম সম্প্রতি বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। ভারতে এসে ছবি নির্মাণের ইচ্ছার কথাও জানিয়েছেন ৫১ বছর বয়সী এই ‘সাডেন ডেথ’ তারকা। বলিউডের ছবি সম্পর্কে ভ্যান ডেম মন্তব্য করেন, ‘বলিউডে অনেক ভালো ছবি তৈরি হয়েছে। এই মুহূর্তে “দেবদাস” ছবির কথা মনে পড়ছে। ছবিটি দেখে চমত্কৃত হয়েছি। আমি মনে-প্রাণে চাইছি, ভারতে গিয়ে ছবি বানাব। দেখা যাক, শেষ পর্যন্ত আমার এই ইচ্ছা পূরণ হয় কি না।’ সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস।বলিউডের কোনো তারকাকে চেনেন কি না, এমন প্রশ্নের জবাবে ভ্যান ডেম বলেন, ‘হ্যাঁ, চিনি। “দেবদাস” ছবির সেই অভিনেত্রী। খুব সম্ভবত তাঁর নাম ঐশ্বরিয়া রাই।’ সহতারকা হিসেবে কাকে পছন্দ, এমন প্রশ্নে তিনি স্মিত হেসে বলেন, ‘অবশ্যই ঐশ্বরিয়া। সত্যিই তাঁর সৌন্দর্যের কোনো তুলনা হয় না।’ভ্যান ডেম অভিনীত চলচ্চিত্র ‘এক্সপেন্ডেবলস ২’ মুক্তি পেয়েছে ১৭ আগস্ট। এতে আরও অভিনয় করেছেন আর্নল্ড শোয়ার্জেনেগার, সিলভেস্টার স্ট্যালোন, ব্রুস উইলিস, লিয়াম হেমসওয়ার্থ প্রমুখ। ছবিটি সম্পর্কে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অ্যাকশন অভিনেতা ভ্যান ডেম বলেন, ‘এমন বড় মাপের তারকাদের সঙ্গে এক ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।’