ঐশ্বরিয়ার সুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরম সুখে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এমপি কিথ ভ্যাজের ২৫তম বিবাহবার্ষিকী ছিল ১৫ জুন। সেই উপলক্ষে তিনি এক নৈশভোজের আয়োজন করেছিলেন যুক্তরাজ্যের র‌্যাডিসন এডওয়ার্ডিয়ান হিথ্রো হোটেলে। নৈশভোজে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন। সেখানে ঐশ্বরিয়া বললেন, ‘মা হতে পেরে আমি আনন্দিত। এটা পরম সুখের অভিজ্ঞতা।’ জীবনের সবচেয়ে সুখের দিন ছিল কোনটি? এমন প্রশ্নের উত্তরে তাঁর উত্তর ছিল, ‘যেদিন অভিষেককে বিয়ে করলাম, সেই দিনটি ছিল সবচেয়ে সুখের।’ তবে ভক্তদের আপাতত সুখী করতে পারছেন না সাবেক বিশ্বসুন্দরী। এই মুহূর্তে সেলুলয়েডের দুনিয়ায় নাকি পদার্পণের কোনো পরিকল্পনা নেই তাঁর! মেয়ে আরাধ্যর দেখভাল করতে করতেই কাটছে দিন। স্ক্রিন।