ঐশ্বরিয়ার ‘না’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি ব্র্যান্ড ড্যাননের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বহুজাতিক এই কোম্পানিটি এর আগে ভারতে অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ব্যবসা চালিয়ে আসছিল। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কাজল। ড্যানন ভারতের বাজারে একক ও স্বাধীনভাবে ব্যবসা করতে চায় সম্প্রতি এমন একটি খবর বেরোয়। আর তাই এই ভারত-সুন্দরীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করতে চায়। কিন্তু ঐশ্বরিয়ার মুখপাত্র এমন খবরের সত্যতা এক কথায় নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এমনিতেই ঐশ্বরিয়া বহু পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। সেগুলোকে সময় দিয়েই কূল পান না। নতুন করে কারও সঙ্গে তাঁর চুক্তি হয়নি এবং তিনি করতেও চান না। ওয়েবসাইট।