ঐশ্বরিয়ায় বিভেদ মোদিতে এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

সাপে-নেউলে সম্পর্ক এমন দুই তারকাকে এক ছাদের নিচে আনার কৃতিত্ব দাবি করতেই পারেন নরেন্দ্র মোদি। ২৬ মে ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল বলিউড তারকা সালমান খান ও বিবেক ওবেরয়কে।
সালমানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়াকে নিয়ে তাঁদের দুজনের দ্বন্দ্ব বহু পুরোনো। সালমানের রোষে পড়ে বেচারা বিবেকের অভিনয়জীবনটাই ধ্বংসের মুখে পড়েছিল। তবে এই দুই তারকার রাজনৈতিক দর্শন মিলে গেলেও দ্বন্দ্ব মিটবে বলে তো মনে হয় না।

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে এসেছিলেন সালমান খান ও বিবেক ওবেরয়
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে এসেছিলেন সালমান খান ও বিবেক ওবেরয়

বলিউডের আরও অনেক তারকাও উপস্থিত ছিলেন এদিন। তবে টুইটার সরব হয়েছিল এই দুজনের একসঙ্গে উপস্থিতি নিয়েই। অনেকেই মজা করে টুইট দিয়েছেন। শপথ অনুষ্ঠানে আরও এসেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, অনুপম খের, কিরণ খের প্রমুখ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া৷