ওঁরাওদের নিয়ে 'লাইফ অ্যান্ড লাইট'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই হয়ে গেল ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের ‘কারাম’ উৎসব। স্থানীয় লোকজন এ উৎসবকে বলেন ‘ভাদই’ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে নির্মিত হলো প্রামাণ্যচিত্র ‘লাইফ অ্যান্ড লাইট’।
নির্মাতা সুপিন বর্মণ বললেন, কারাম উৎসব নিয়ে প্রামাণ্যচিত্রটি নির্মিত হলেও এতে ওঁরাও সম্প্রদায়ের জীবনযাত্রা, পূজা-পার্বণ, কৃষি, শিক্ষা-সংস্কৃতি ও বর্তমান সামাজিক অবস্থান তুলে ধরা হয়েছে। তিনি জানালেন, ‘লাইফ অ্যান্ড লাইট’-এর দৃশ্যধারণ করা হয়েছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়নের আমোদপুর, এনায়েত নগর, পাহাড়পুরসহ বিভিন্ন গ্রামের ওঁরাওপল্লিতে। প্রামাণ্যচিত্রের জন্য তথ্যানুসন্ধান ও ভাষা গবেষণার কাজ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সঞ্জয় সরকার।
শিগগরিই একটি বেসরকারি টিভি চ্যানেল দেখানো হবে ‘লাইফ অ্যান্ড লাইট’ প্রামাণ্যচিত্রটি।