ওজন কমাতে গিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর ফিট রাখতে খাবার নিয়ন্ত্রণ— নায়িকাদের জন্য এ আর নতুন কী! কিন্তু অতিরিক্ত ডায়েট কন্ট্রোলের কারণে যদি কেউ শুটিংস্পটে অসুস্থ হয়ে যান, তাহলে সেটা ভাবার বিষয়। তেমনটিই হয়েছে মিমের। তন্ময় তানসেনের পদ্ম পাতার জল ছবির শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত সপ্তাহে এফডিসিতে এ ঘটনা ঘটে।
মিমের মা ছবি সাহা বলেন, ‘চিকিৎসকের পরামর্শে মিম এখন বাসায় বিশ্রামে আছে। নিষেধ করা সত্ত্বেও মাস দুয়েক ধরে মিম ডায়েটিংয়ের মাত্রা বাড়িয়ে দেয়। এতে করে ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।তাতেই এই বিপত্তি!’
এদিকে গতকাল শনিবার থেকে ব্ল্যাকমেইল নামের নতুন একটি ছবির শুটিং করার কথা ছিল মিমের। অসুস্থতার কারণে আপাতত এ ছবিতে কাজ করতে পারছেন না তিনি। আগামী মাসের শেষ দিকে তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডন ছবির কাজ শুরু হবে। এই ছবিতে অভিনয় করবেন মিম।