ওজন কমান অ্যাডেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী অ্যাডেলের বাড়তি ওজন নিয়ে আগেও মজা করেছেন কৌতুক অভিনেতা জোয়ান রিভারস। অ্যাডেলের ওজন কমানো উচিত বলেই নাকি মনে করেন তিনি। ২৬ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন তিনি। আর এর জন্য পরে অবশ্য অ্যাডেলে তাঁকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু সাফ ‘না’ করে দিয়েছেন জোয়ান রিভারস। তিনি বলেন, ‘অ্যাডেলে মোটা একজন নারী, যিনি খুব ধনী। হয় তিনি শান্ত থাকুন, নয় ওজন কমান।’ তাঁর মতে, অ্যাডেলের ‘রোলিং ইন দ্য ডিপ’ গানটির টাইটেল নাকি আসলে হওয়া উচিত ‘রোলিং ইন দ্য ডিপ ফ্রায়েড চিকেন’। তবে এসব সমালোচনায় কান দেননি অ্যাডেলে। অনেক আগেই পিপল ম্যাগাজিনকে তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমি ম্যাগাজিন কভারের মডেলদের মতো হতে চাই না।’ এএনআই।