ওজন কমিয়ে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ধর্ষ চুরি, দারুণ সব বাইক আর সুদর্শন চোর—আগের দুটি ছবির মতো ধুম থ্রিতেও দেখা যাবে এসব। তবে এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ আমির খান, তাও আবার খল চরিত্রে। ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির এবার কেমন চেহারা নিয়ে হাজির হন, তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার নাকি ওজন অনেকটা কমিয়ে পর্দায় হাজির হবেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হলেন এই রূপেই। বললেন, ‘অনেকটা এই চেহারাতেই দেখা যাবে আমাকে। তবে পোশাক একটু বদলাবে।’ছবিতে আগের মতোই অভিষেক বচ্চন আর উদয় চোপড়া আছেন জয় আর আলীর চরিত্রে। আর আমিরের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ধুম থ্রি মুক্তি পাবে আগামী বছর। পিটিআই।