ওজন বাড়াচ্ছেন মেগান ফক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউড অভিনেত্রী মেগান ফক্স তাঁর শরীর, স্বাস্থ্য নিয়ে নিদারুণ উৎকণ্ঠায় ভুগছেন। ওজন বাড়াতে সম্প্রতি তিনি বেশি বেশি খানাপিনা শুরু করেছেন। কারণ, কিছুদিন আগে আরমানির এক ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন হলিউডের এই রূপসী। তাঁর হালকা-পাতলা, ছিপছিপে শরীর দেখে ভক্তরা যারপরনাই হতাশ। কারও কারও মুখে এমন সমালোচনাও শোনা যায়, ক্ষুধামন্দায় ভুগছেন মেগান। তাই শরীরের এই হাল।কিন্তু ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর প্রশিক্ষক হার্লে প্যাস্টারন্যাক বলেন, ‘মেগানের শরীর ঠিকই আছে। ও রকম কোনো সমস্যায় তিনি পড়েননি।’কিন্তু এত সব বাতচিত শুনে ঘুম হারাম হয়ে গেছে মেগানের। তিনি এখন ওজন বাড়াতে ব্যস্ত হয়ে উঠেছেন। ওয়েবসাইট।