ওজন বাড়াবেন না হ্যালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরিত্রের জন্য কত চ্যালেঞ্জই না গ্রহণ করেন অভিনয়শিল্পীরা। সাজপোশাক পরিবর্তন, ঝুঁকিপূর্ণ অ্যাকশন—কত কী! হ্যালি বেরি রাজি আছেন এর সবই করতে। তবে একটি ব্যাপারে শুধু ‘না’ তাঁর—ওজন বাড়াতে পারবেন না। কোনো ছবির প্রয়োজনে ১০০ পাউন্ড ওজন বাড়াতে রাজি কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হ্যালি বলেন, ‘আমার হূদয় বলবে “হ্যাঁ”। শিল্পের খাতিরে যেকোনো কিছুই করতে রাজি আমি। কিন্তু মস্তিষ্ক বলবে “না”। কারণ, আমার ডায়াবেটিস আছে। ওজন বাড়ানোটা আমার জন্য খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। এখন আমি মা হয়েছি। এমন ঝুঁকি আর নেব না।’ আইএএনএস।