ওডিশায় 'রাজা হিমাদ্রি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যের রাউর কেল্লায় মঞ্চস্থ হলো দৃষ্টিপাত নাট্যদলের নাটক রাজা হিমাদ্রি। গত শনিবার সন্ধ্যায় ‘আন্তর্জাতিক নাট্য ও নৃত্য উৎসব-২০১৪’-এর উদ্বোধনী নাটক হিসেবে এটি মঞ্চস্থ হয়।
গ্রিক নাট্যকার সফোক্লিসের কালজয়ী নাট্যকর্ম ইডিপাস অবলম্বনে রচিত হয়েছে রাজা হিমাদ্রি। নাটকটির রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন খন্দকার তাজমি নূর। এতে বাংলাদেশ, ব্রাজিল, শ্রীলঙ্কা, নেপালসহ ভারতের বিভিন্ন রাজ্যের ১৮টি নাট্যদল অংশ নিয়েছে।
দৃষ্টিপাত ছাড়াও এ উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে চট্টগ্রামের সাউথ এশিয়ান ইবসেন সেন্টার। তাদের প্রযোজনা ইচ্ছামৃত্যু নিয়ে। এটি মঞ্চস্থ হবে ২৮ ডিসেম্বর।