ওডিশি নৃত্য উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওডিশি নৃত্যভঙ্গিতে শর্মিলা বন্দ্যোপাধ্যায়
ওডিশি নৃত্যভঙ্গিতে শর্মিলা বন্দ্যোপাধ্যায়

আজ সন্ধ্যা সাতটায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে অনুষ্ঠিত হবে ‘শাস্ত্রীয় নৃত্য উপলব্ধি’র চতুর্থ পর্ব। এবার কথন আর নৃত্যের মধ্য দিয়ে ওডিশি নাচকে তুলে ধরা হবে। নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় উপস্থাপন করবেন ওডিশি নৃত্যকথন।
অনুষ্ঠানটি সাজানো হবে ওডিশি নাচ এবং একে ঘিরে নানা ধরনের বক্তব্য দিয়ে। পাখোয়াজের সুরে তাল মিলিয়ে ওডিশি নাচ পরিবেশন করবেন শিল্পীরা। গুরু পঙ্কজচরণ দাস ও গুরু কেলুচরণ মহাপাত্রের নৃত্যের ঢং অনুসরণ করে নাচ উপস্থাপন করা হবে। পাশাপাশি ওডিশি নাচের ইতিহাস এবং ওডিশি নৃত্যগুরুদের জীবনচিত্র ও কর্মকেও তুলে ধরা হবে এই আয়োজনে।