ওবামার জয়ে তারকাদের জয়োল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের মিট রমনিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামা। তাঁর এ বিজয়ে উচ্ছ্বসিত মার্কিন মুলুকের তারকারাও। ওবামার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেশ কয়েকজন মার্কিন তারকা। আর তা প্রকাশের মাধ্যম হিসেবে তাঁরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারকে।মার্কিন গায়িকা, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব শের তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘ঈশ্বর, ওবামার এ অভূতপূর্ব জয়ে আমার আনন্দ আর ধরে রাখতে পারছি না। দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে আনন্দাশ্রু। জীবনের অন্যতম এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হলাম আমি। নারীদের উদ্দেশে বলছি, আমাদের পক্ষের একজন বিজয়ী যোদ্ধা পেয়েছি আমরা।’মার্কিন গায়িকা ও অভিনেত্রী কুইন লতিফা ওবামার বিজয়ে এতটাই আনন্দিত হয়েছেন যে উচ্ছ্বাস প্রকাশের ভাষাও যেন হারিয়ে ফেলেছিলেন। তিনি শুধু লিখেছেন, ‘ওবামা!!!!!!!!!!!’। এক খবরে এমনটিই জানিয়েছে হাফিংটনপোস্ট। ‘ডেসপারেট হাউসওয়াইভস’ তারকা ইভা লংগোরিয়া তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘বন্ধুবান্ধবদের সঙ্গে হই-হুল্লোড় করে অসাধারণ এ বিজয় উদযাপন করছি। খুশিতে আমার চোখ ভিজে যাচ্ছে। ভাবতেই ভালো লাগছে, ওবামার নেতৃত্বে সামনে এগিয়ে যাবে আমাদের দেশ।’‘অবতার’ তারকা জো সালডানা লিখেছেন, ‘আমরা সবাই এক সুরে কথা বলেছি এবং সবার সেই কণ্ঠের জয় হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি, পরিবর্তন আনার ক্ষমতা আছে আমাদের ভেতর। মার্কিন নাগরিক হিসেবে আমরা ভোট দিয়েছি এবং সবার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকেই প্রেসিডেন্ট নির্বাচিত করেছি।’মার্কিন পপগায়িকা লেডি গাগা তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, অভিনন্দন ও শুভকামনা রইল আপনার প্রতি। যেকোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করছি। সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় আপনার অবদান কখনোই ভুলব না আমি।’মার্কিন গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি লিখেছেন, ‘আমরা করে দেখিয়েছি। বিরোধী শিবির পরাস্ত হয়েছে আমাদের কাছে।’