ওবামার দেহরক্ষী এখন রিয়ান্নার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস ব্রাউনের সঙ্গে ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগানোর জন্য রিয়ান্নার ওপর বেজায় চটে আছেন তাঁর ভক্তরা। ইদানীং ঘন ঘন মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে এই গায়িকা-অভিনেত্রীকে। এ জন্য ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেহরক্ষীকে ভাড়া করেছেন রিয়ান্না। তাঁর এই দুই নিরাপত্তারক্ষী আবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক দেহরক্ষী হিসেবে কাজ করেছেন।২০০৯ সালে প্রেমিকা রিয়ান্নার গায়ে হাত তুলে ফেঁসে গিয়েছিলেন ক্রিস। তাঁর হামলায় আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল রিয়ান্নাকে। পরে ক্রিসের সঙ্গে সম্পর্ক ছিন্নের পাশাপাশি গৃহ-সন্ত্রাসের অভিযোগে মামলা করেছিলেন তিনি। তবে গত বছর এই জুটির পুনর্মিলনের আভাস মিলেছিল। চলতি বছরের জানুয়ারিতে রিয়ান্না নিশ্চিত করেন, আবারও তাঁরা একে অপরের জীবনে ফিরে এসেছেন।ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গ্র্যামির আসরে চার বছর পর প্রথমবারের মতো দুজন একসঙ্গে জনসমক্ষে হাজির হন। এ ছাড়া রিয়ান্নার ২৫তম জন্মদিন উদযাপন করতে ২০ ফেব্রুয়ারি হাওয়াই গিয়েছিল এই জুটি। সেখানে যাওয়ার আগেই নিজের বাড়ির নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিলেন রিয়ান্না। কারণ, লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাঁর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।এ ছাড়া ১৬ ফেব্রুয়ারি লন্ডনের একটি নৈশ ক্লাবে রিয়ান্নার দিকে বোতল ছুড়ে মেরেছিলেন তাঁর এক ভক্ত। ওই অতর্কিত আক্রমণে রিয়ান্নার হাঁটুর কাছে কেটে গিয়ে রক্তপাতও হয়। জানিয়েছে আইএমডিবি নিউজ।গ্র্যামি পুরস্কারের আসরে ক্রিসের সঙ্গে জনসমক্ষে আসার পর থেকেই মৃত্যুর হুমকি পাচ্ছেন রিয়ান্না। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্রিসের সঙ্গে পুনর্মিলনের খবর রটার পর থেকেই মৃত্যুর হুমকি পাচ্ছিলেন রিয়ান্না আর গ্র্যামির আসরে প্রথমবারের মতো জনসমক্ষে আসার পর থেকেই তিনগুণ বেশি মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি।এর পরিপ্রেক্ষিতে বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে থাকা সাবেক দুই সিক্রেট এজেন্টকে ভাড়া করেছেন রিয়ান্না। তাঁরা পালা করে ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন এই তারকাকে।