ওবামার নির্বাচনী প্রচারণায় নাটালি পোর্টম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন অস্কার জয়ী হলিউডের অভিনেত্রী নাটালি পোর্টম্যান। ওবামার প্রতি নিজের সমর্থন জানাতে লাস ভেগাসে একটি নির্বাচনী র্যালিতে যোগ দেবেন এই `ব্ল্যাক সোয়ান' তারকা। এরই মধ্যে ওবামার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী নাটালি পোর্টম্যান। ওবামার প্রশংসা করে তিনি বলেন, `প্রতিদিনই নারীদের জন্য যুদ্ধ করে যাচ্ছেন বারাক ওবামা। দেশের সব নারী ও তরুণীর পক্ষ থেকে তঁার পাশে দঁাড়াতে পেরে আমি গর্বিত।' নাটালি আরো বলেন, `সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা, গুণগত শিক্ষা, সঠিক মজুরিসহ নারীদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমাদের প্রেসিডেন্ট। নারীদের শক্তিশালী সমর্থক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।'