ওবামার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের ৯ সেপ্টেম্বর প্রাণ হারান পেটন ওয়ালের বাবা। পেটনের বয়স ছিল তখন মোটে চার। এখন ১৪। পেটনের কষ্টের সময়গুলোতে একঝলক সুখের বাতাস বইয়ে দিয়েছে জাস্টিন বিবারের গান। তাই সে প্রিয় বিবারকে টুইটারে লিখেছিল, ‘তোমার গানগুলো বাদে আমার কষ্টের জীবনে বেঁচে থাকাই দায় হতো।’ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ কথা চিঠির মাধ্যমে জানিয়েছিল পেটন। পরে ওবামা বিবারের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। সব শুনে বিবার টুইটারে লিখেছে, ‘নিশ্চিত প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রতিশ্রুতি রাখবেন।’ মানে পেটন তার আইডলের সাক্ষাৎ পেতে যাচ্ছে। ওয়েবসাইট।