ওমর সানি ও মৌসুমীর ছেলে পরিচালনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর সানি ও মৌসুমী দুজনই জনপ্রিয় অভিনয়শিল্পী। এবার তাঁদের ছেলে ফারদিন এহসান নাটক পরিচালনা করছে। নাটকের নাম ফল্স। এটি লিখেছে ফারদিন নিজেই। এখন নাটকটির শুটিং হচ্ছে উত্তরায়। ফারদিন জানায়, সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ছে। এর আগে তৈরি করেছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ফারদিন বলল, ‘আব্বু-আম্মুর কাছ থেকে দারুণ অনুপ্রেরণা পাচ্ছি। পাশাপাশি আরেকজনের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, তিনি পরিচালক মুহাম্মদ মুস্তফা কামাল রাজ।’আর ছেলের কাজ দেখে ওমর সানি ও মৌসুমী দুজনই দারুণ খুশি।