ওমর সানী, মৌটুসী ও 'বীণার অসুখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীণার অসুখ নাটকের দৃশ্যে মৌটুসী ও ওমর সানী
বীণার অসুখ নাটকের দৃশ্যে মৌটুসী ও ওমর সানী

হুমায়ূন আহমেদের গল্প ‘বীণার অসুখ’ নিয়ে নাটক তৈরি করছেন শাওন। গল্পের নামেই নাটকের নাম, বীণার অসুখ। আর এবারই প্রথম হুমায়ূন আহমেদের নাটকে কাজ করছেন চলচ্চিত্র তারকা ওমর সানী। তাঁর সঙ্গে আছেন মৌটুসী। ঢাকার উত্তরা আর কালিয়াকৈরে টানা কাজ হচ্ছে নাটকটির।
চলচ্চিত্র তারকা ওমর সানী টিভি নাটকে কখনোই তেমন ব্যস্ত ছিলেন না। কিন্তু এবার ঈদে তিনি দুটি নাটকে কাজ করছেন। একটি বীণার অসুখ, অন্যটি আশুতোষ সুজন পরিচালিত আমি নায়কের বন্ধু। দ্বিতীয়টিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী। ওমর সানী বলেন, ‘হুমায়ূন আহমেদের নাটকে কাজ করছি; তাতে যে আমার মনে কতটা আনন্দ হচ্ছে, তা বলে বোঝাতে পারব না। এখন হুমায়ূন আহমেদ নেই, যদি সরাসরি হুমায়ূন আহমেদের সঙ্গে কাজটা করতে পারতাম, তাহলে এই আনন্দ বহুগুণ বেড়ে যেত।’
আর মৌটুসী বলেন, ‘হুমায়ূন আহমেদের নাটকে কাজ করছি, শুরুতে তো আমার নিজেরই বিশ্বাস হয়নি!’
নাটকটির নাট্যরূপ দিয়েছেন জুয়েল রানা। নাটকটির তিনি প্রধান সহকারী পরিচালক। তিনি জানান, হুমায়ূন আহমেদের প্রেমের গল্প নামের বই থেকে ‘বীণার অসুখ’ গল্পটি তিনি নিয়েছেন।

ওমর সানী জানান, এখন থেকে তিনি নিয়মিত টিভির জন্য কাজ করবেন।

বীণার অসুখ নাটকটি এবার ঈদে প্রচারিত হবে বাংলাভিশনে।