ওয়ান মোর অ্যাডেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কাইফল ছবির মান রেখেছেন অ্যাডেলে। বুঝতেই পারছেন, অস্কার প্রসঙ্গে বলা হচ্ছে। ‘জিরো জিরো সেভেন’ সিরিজের সর্বশেষ ছবি স্কাইফল-এ অ্যাডেলের গাওয়া থিম সংটি জিতেছে অস্কার সম্মাননা। তাই ‘জেমস বন্ড’ সিরিজের প্রযোজকেরা চাইছেন, এই সিরিজের সামনের ছবিতেও গাইবেন এই তারকা। প্রযোজকদের কাছের এক সূত্র জানায়, গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ প্রযোজকেরা। তাঁরা আশা করছেন, পরবর্তী ছবিটিতেও অ্যাডেলে গাইবেন এবং সাফল্য নিয়ে আসবেন। তাঁরা চাইছেন, ড্যাম শার্লির প্রতিশব্দ হোক অ্যাডেলে। উল্লেখ্য, ১৯৬৪ সালে বন্ড সিরিজের গোল্ডফিঙ্গার, ১৯৭২ সালে ডায়মন্ডস আর ফরএভার এবং ১৯৭৯ সালে মুনর্যাকার ছবিগুলোর থিম সং গেয়েছিলেন শার্লি। আর জিতে নিয়েছিলেন অস্কার। পিটিআই।