ওয়ান লাস্ট লাইভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে আসা তো একেই বলে, যেমনটা করে দেখাল গানের দল রকস্ট্রাটা। প্রায় ২২ বছর পর ২০১৪ সালে এই ব্যান্ড প্রকাশ করে তাদের অ্যালবাম নতুন স্বাদের খোঁজে। এবার সেই নতুন অ্যালবামের গান নিয়েই আয়োজন করা হলো কনসার্ট ‘রকস্ট্রাটা: ওয়ান লাস্ট লাইভ’। ৯ জানুয়ারি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। রকস্ট্রাটার সঙ্গে কনসার্টে অতিথি হিসেবে আরও পারফর্ম করেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব, আর্টসেলের লিংকন, আর্বোভাইরাস ব্যান্ডের সুফি, পাওয়ারসার্জ ব্যান্ডের জামশেদ, রেডিওঅ্যাক্টিভ ব্যান্ডের পলাশ ও ওয়ারফেইজের গিটারিস্ট কমল।