ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে বাংলাদেশের পুতুলনাট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে বাংলাদেশের পুতুলনাট্য
ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে বাংলাদেশের পুতুলনাট্য

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ১ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড পাপেট কার্নিভাল।বিশ্বের ৫০টি দেশ এই পাপেট কার্নিভালে অংশ নেবে।বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাচ নিয়ে কার্নিভালে অংশ নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পাপেট থিয়েটার দল।

এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাচকে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ‘বাংলাদেশের গল্প’ শিরোনামে পুতুলনাট্য তৈরি করেছে।

১০ সদস্যবিশিষ্ট পুতুল নাট্যদলে সম্পৃক্ত থাকছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, অন্যতম সদস্য রশীদ হারুন এবং একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। আগামী ১ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই ওয়ার্ল্ড পাপেট কার্নিভালের উদ্বোধন করবেন।