ওরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথিলা, আরজে সায়েম ও সুপার হিরো প্রতিযোগিতার সোহানকে এবার দেখা যাবে একই নাটকে। নাটকের গল্পে তাঁরা তিন বন্ধু। তাঁদের মধ্যে একজন শুধু মিথ্যা বলে বেড়ান। তবে সেটা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য। আর সেই মিথ্যুকের পাল্লায় পড়েন মিথিলা। অন্যদিকে মিথিলার পাশে আছেন আরেক বন্ধু সায়েম। শেষ পর্যন্ত মিথিলা কাকে বেছে নেবেন, সেটাই দেখা যাবে মিথ্যুক নাটকে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন এস এম শাহনেওয়াজ।মিথিলা বলেন, ‘আমি আসলে নাটকটি খুব উপভোগ করছি। এ নাটকের দুই সহশিল্পীর সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। আর ত্রিভুজ প্রেমের কোনো নাটকে এর আগে কাজ করা হয়নি।’সোহান বলেন, ‘নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়। এখান থেকে অনেক কিছু শেখার আছে। মিথ্যুক নাটকে সেটাই দেখানো হয়েছে।’সায়েম এখন নিয়মিত উপস্থাপনা করছেন। বললেন, ‘নাটকের গল্পটা একেবারেই অন্য রকম। তাই কাজটা করে ভালো লেগেছে।’