ওরাই অভিনেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মিনিটের একটি নাটক। কিন্তু এখানে পরিচিত মুখ তো দূরের কথা, কোনো মানুষই নেই। তাহলে নাটকটিতে অভিনয় কারা করেছে? নাটকটির নাট্যকার ও পরিচালক আহসান কবির লিটন জানালেন, তাঁর এই নাটকে অভিনয় করেছে গরু আর ছাগল।হ্যাঁ, গরু আর ছাগল এবার অভিনয় করেছে পুরো নাটকে। আর চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে তাদের প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, পাওয়া না-পাওয়ার আনন্দ-বেদনা, গরু আর ছাগলের দৃষ্টিতে সমাজের নানা ত্রুটি-বিচ্যুতি এবং মানুষের কথা। নির্মাতা সূত্রে জানা গেছে, শুধু কোরবানির ঈদ বলে নয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় গরু আর ছাগলের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর অবশ্যই তা ব্যঙ্গাত্মক ও আনন্দের মধ্য দিয়ে।