ওল্ড ভার্সেস নিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত সোয়া নয়টায় প্রচারিত হবে নাটক ওল্ড ভার্সেস নিউ। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন ইশতিয়াক রোমেল। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, মিশু সাব্বির, নাঈম, ভাবনা, ঊর্মিলা, ছবি আরাফাত, ইউসুফা আক্তার প্রমুখ। তোফাজ্জল সাহেবের বাড়িতে থাকার জন্য এসেছে কামরুল সাহেবের পরিবার। দুটি পরিবার সম্পূর্ণ ভিন্ন। একটি পরিবার পুরান ঢাকার, অন্যটি নতুন ঢাকার। এর মধ্যে কামরুল সাহেবের ছেলে নাঈম তোফাজ্জল সাহেবের মেয়ে নূপুরকে এবং তোফাজ্জল সাহেবের ছেলে মহব্বত কামরুল সাহেবের মেয়ে অনন্যাকে ভালোবেসে ফেলে।