ওসিডি আছে কেটি পেরির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)। মানসিক অস্থিরতার এ এক কঠিন রোগ। কেটি পেরি স্বীকার করলেন, তাঁরও এই সমস্যা আছে। কোনো কিছুই তিনি সুস্থিরভাবে করতে পারেন না। বারবার মনে হয়, কিছু মনে হয় ভুল হয়ে গেল। এ নিয়ে টেনশনে ভোগেন।
হলিউড রাজ্যে এ রোগের কারণে সবচেয়ে বিখ্যাত ছিলেন হাওয়ার্ড হিউজ। যে রোগ হিউজের জীবনে এনে দিয়েছিল করুণ পরিণতি। হিউজের সঙ্গে নিজের তুলনা করে পেরি বলেছেন, ‘আমিও ওসিডিতে আক্রান্ত। আমিও সব সময় সবকিছু সাজানো-গোছানো অবস্থায় রাখতে চাই। জীবাণু নিয়ে বাড়াবাড়ি রকমের বাতিকের ব্যাপারে আমি হাওয়ার্ড হিউজের ছোটখাটো সংস্করণ।’ পিটিআই।