ওস্তাদ খুরশিদ খান গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত সেতারবাদক ওস্তাদ খুরশিদ খানের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় কিছুদিন আগে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে অধ্যাপক নূরুল ইসলাম ও ফাতেমা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। খুরশিদ খান ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর গ্রামে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। সেতারে তাঁর হাতেখড়ি ওস্তাদ আবিদ হোসেনের কাছে। তিনি তাঁর নানা ওস্তাদ আয়েত আলী খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও ওস্তাদ বাহাদুর হোসেন খানের কাছেও সেতারে তালিম নেন। ১৯৬৪ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি বিটিভির মুখ্য সংগীত প্রযোজক হিসেবে কাজ করেছেন।