ওস্তাদ বেলায়েত খান উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সেতারবাদক ওস্তাদ বেলায়েত খানের নামে কলকাতার একটি উদ্যান উত্সর্গ করা হলো। এখন সেই উদ্যানের নাম হয়েছে ওস্তাদ বিলায়েত খান উদ্যান। বৃহস্পতিবার কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি অনুষ্ঠানের মাধ্যমে রাইফেল রেঞ্জ রোডের উদ্যানটি ওস্তাদ বেলায়েত খানের নামে উত্সর্গ করেন। এর সৌন্দর্যায়নে খরচ হয়েছে ২০ লাখ রুপি। ‘বিলায়েত হোসেন খান উদ্যান’ উদ্বোধন শেষে একই অনুষ্ঠানে ওস্তাদ রশিদ খান ও পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে সংবর্ধনা জানায় কলকাতা পৌরসভা। কলকাতায় এখন ৭০৩টি উদ্যান রয়েছে।