ওস্তাদ রবিউল হোসেনের গানে মুগ্ধ জার্মানির শ্রোতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির এক সংগীতসন্ধ্যায় গান গাইছেন ওস্তাদ রবিউল হোসেন
জার্মানির এক সংগীতসন্ধ্যায় গান গাইছেন ওস্তাদ রবিউল হোসেন

জার্মানির ধ্রুপদি সংগীতপিপাসুদের তৃপ্ত করলেন বাংলাদেশের বিশিষ্ট সংগীতগুরু ওস্তাদ রবিউল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন তবলাবাদক স্বরূপ হোসেন। জার্মানির স্টুটগার্ট, মিউনিখ, ফ্রাঙ্কফুর্ট, সোয়েবিশহল আর আউগসবুর্গে সম্প্রতি অনুষ্ঠিত সংগীতসন্ধ্যাগুলোয় প্রবাসী বাঙালিসহ বিপুলসংখ্যক জার্মান শ্রোতা উপস্থিত ছিলেন।
রাজশাহীর হিন্দোল সংগীত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ওস্তাদ রবিউল হোসেন বলেন, বিশ্বের সব প্রান্তের সংগীতের ধারা একই যোগসূত্রে গাথা। বাংলাদেশের সংগীতের ওপর আন্তর্জাতিক ও আধুনিক গানের ধারার বেশ প্রভাব পড়লেও শাস্ত্রীয় সংগীত কিংবা উচ্চাঙ্গসংগীতের ধারা আরও বিকশিত হচ্ছে।
ভারতের বারোদা বিশ্ববিদ্যালয়ে তবলার ওপর উচ্চতর পড়াশোনা করেছেন স্বরূপ হোসেন। তিনি বলেন, আগে গানের আসরে শুধু সংগীতশিল্পীদের পরিচয় খুব ভালোভাবে তুলে ধরা হতো এবং তবলাবাদক কিংবা অন্য বাদ্যযন্ত্রের বাদকদের পরিচয় দেওয়ার সময় শুধু নাম বলেই শেষ করা হতো। সেই ধারা এখন পাল্টাচ্ছে। যথাযথ মূল্যায়ন করা হলে ভবিষ্যৎ প্রজন্ম ঢোল, তবলা, সেতার, একতারা ও বেহালার মতো বাদ্যযন্ত্র নিয়ে কাজ করার ক্ষেত্রে উৎসাহিত হবে।