ওস্তাদ রশিদ খানের খেয়ালসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত খেয়াল গাইয়ে ওস্তাদ রশিদ খান গত শুক্রবার ঢাকা ক্লাবে সংগীত পরিবেশন করেন। ঢাকা ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এই উচ্চাঙ্গসংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। উত্তর ভারতের রামপুর সহসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান বাগেশ্রী রাগ গেয়ে অনুষ্ঠান শুরু করেন। শ্রোতা-দর্শকদের বাহ্ বাহ্ ধ্বনির মধ্য দিয়ে বিলম্বিত এক তাল থেকে মধ্যম লয়ের ঝাপতাল হয়ে দ্রুত একতালে তারানার ওপর ভর করে তিনি খেয়ালটি শেষ করেন। এর পর তিনি গেয়ে শোনান রাগ চন্দ্রকোঁশ। সবশেষে তিনি বিলম্বিত ও দ্রুত তিন তালে পরিবেশন করেন রাগ দরবারি।