ওয়াকিলুর রহমানের মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাপচিত্র নিয়ে নতুন কর্মসূচি শুরু করেছে ঢাকা আর্ট সেন্টার। সেন্টারের কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওর উদ্যোগে এখন থেকে প্রতিবছর ৯ থেকে ১২ জন শিল্পীর মাসব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী হবে ছাপচিত্র ও গ্রাফিক আর্ট নিয়ে। শিল্পানুরাগীরা এসব প্রদর্শনী থেকে স্বল্প মূল্যে শিল্পকর্ম সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে শিল্পানুরাগীরা স্টুডিওতে বসে শিল্পসৃষ্টির প্রক্রিয়া দেখারও সুযোগ পাবেন। এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল শনিবার থেকে শুরু হলো শিল্পী ওয়াকিলুর রহমানের মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর কোনো উদ্বোধনী আনুষ্ঠানিকতা ছিল না। সেন্টারের প্রথম তলার দুটি প্রদর্শন কক্ষে সাজানো হয়েছে শিল্পকর্ম। বিমূর্ত রীতিতে নানা বিষয়ের ওপর ৩১টি কাজ রয়েছে এতে। আগামী ১২ মে পর্যন্ত চলবে প্রদর্শনী। খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ।চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীপ্রদর্শনীতে অনেকেই ছিলেন। রাজ্জাক, কবরী, রহমান, শবনম, সুজাতা, শাবানা, ফারুক, সুবর্ণা, আসাদ, মোস্তফা, নাদিম, চম্পা, আনোয়ার হোসেন, শওকত আকবর, অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চনসহ আরও অনেক জ্বলজ্বলে উপস্থিতি সেখানে। পুরোনো ছবির রংবেরঙের পোস্টারে তাঁদের অবস্থান। বাংলা ছবির পুরোনো দিন যেন জয়নুল গ্যালারিতে ফ্রেমবন্দী হয়ে ঝুলছে। ছবিগুলো অনেকের স্মৃতিজাগানিয়া। হয়তো এ কারণে নিজের ক্যামেরায় ধারণ করছিলেন অনেক দর্শক।গত ৩ এপ্রিল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বাংলা চলচ্চিত্রের পোস্টারের প্রদর্শনী। প্রদর্শনীতে ছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় ছয় দশকের সিনেমা থেকে নির্বাচিত কিছু ছবির পোস্টার। রুনা লায়লা ও বন্যাকে সংগীতের সম্মান কলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী রুনা লায়লাকে বিশেষ ‘সংগীত মহাসম্মান’ এবং রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘সংগীত সম্মান’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে কলকাতায় বাংলা সংগীত মেলায়। গতকাল শনিবার মেলার প্রথম দিন বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়াম মঞ্চে এই দুই শিল্পীকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই শিল্পীর হাতে তুলে দেন মানপত্র, আর্থিক মূল্যের চেক এবং উপহারসামগ্রী। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী ফিরোজা বেগম, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায় ও সবিতা চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরও উত্তরীয় পরিয়ে সম্মান জানান। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই চার অতিথি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। মেলা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। এতে সংগীতানুষ্ঠান ছাড়াও থাকবে বাংলা গান নিয়ে আলোচনা। এদিনের অনুষ্ঠানে সুরের নক্ষত্ররা সবাই উপস্থিত ছিলেন। হৈমন্তী শুক্লা সরস্বতী বন্দনা পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে রুনা লায়লা ছাড়া যাঁদের ‘সংগীত মহাসম্মান’ দেওয়া হয় তাঁরা হলেন নির্মলা মিশ্র, সবিতা চৌধুরী, পূর্ণদাস বাউল, আরতি মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, অনুপ ঘোষাল, হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, অরুন্ধতী হোমচৌধুরী, নচিকেতা চক্রবর্তী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, উস্তাদ সাবির খান ও উস্তাদ রশীদ খান। গত বৃহস্পতিবারই বেঙ্গালুরুতে গিয়ে মুখ্যমন্ত্রী মান্না দের হাতে বিশেষ ‘সংগীত মহাসম্মান’ পুরস্কার তুলে দিয়েছেন। এ ছাড়া এদিন ‘সংগীত সম্মান’ পুরস্কার তুলে দেওয়া হয় পূর্বা দাম, প্রতুল মুখোপাধ্যায়, রুমা গুহঠাকুরতা, প্রমিতা মল্লিক, কার্তিক দাস বাউল, ইন্দ্রানী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তন্ময় বোস, পবন দাস বাউল, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য্য, প্রীতম চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, ভূমি (সৌমিত্র ও সুরজিৎ) এবং চন্দ্রবিন্দুসহ (অনিন্দ্য ও উপল) ১৮ জন শিল্পীকে।