ওয়াদুরি নৃত্য উত্সবে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের তোকশিমাতে অনেক বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে ওয়াদুরি নৃত্য উত্সব। ১৩ ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এ উৎসব। বিভিন্ন দেশের নৃত্যশিল্পীদের সঙ্গে এ বছর বাংলাদেশের ১৬ সদস্যের একটি দলও এতে অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং নৃত্য পরিচালনায় ছিলেন কবিরুল ইসলাম।
ওয়াদুরি নৃত্যধারাটির সূচনা হয়েছিল ১৫৮৭ সালে এবং বর্তমানে এই নৃত্য উত্সব তোকশিমার প্রধান সাংস্কৃতিক উত্সবের একটি। এই উৎসবে চার দিন ধরে পুরো তোকশিমা নগরী সংগীত ও নৃত্যে মেতে থাকে।
জাপানে বাংলাদেশের দলটি চারটি প্রদর্শনী করে। এই দলের চূড়ান্ত প্রদর্শনী হয় তোকশিমার ওয়াদুরি নৃত্য উৎসবে। সেখানে প্রায় পাঁচ হাজার দর্শক উপভোগ করেন বাংলাদেশ দলের পরিবেশনা।