ওয়ান্ডার ওম্যান হচ্ছেন জেইমি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেইমি আলেকজান্ডার
জেইমি আলেকজান্ডার

থর ছবিতে অভিনয় করেছেন জেইমি আলেকজান্ডার। ইঙ্গিত দিলেন সুপারহিরো ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রেও দেখা যেতে পারে তাঁকে। আর এর জন্য জেইমি কথা বলবেন বিখ্যাত মার্কিন প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ারনার ব্রাদার্সের সঙ্গে। সম্প্রতি ফোর্বস ম্যাগ্যাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মার্কিন অভিনেত্রী বললেন, ‘ওয়ান্ডার ওম্যান হিসেবে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে ভীষণ আগ্রহী আমি। হতে পারে এটা একদম আলাদা একটা ছবিতে, হতে পারে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ছবিতে। বাতাসে এখন অনেক কথাই ভেসে বেড়াচ্ছে। তবে আসলে কী হবে, এখনো জানি না। যেটাই হোক, এই চরিত্রে অভিনয় করতে পারলে দারুণ হবে!’
এদিকে শোনা যাচ্ছে, ওয়ারনার ব্রাদার্স নাকি জ্যাক স্নাইডারের ম্যান অব স্টিল-এর নতুন পর্বে ওয়ান্ডার ওম্যান চরিত্রটি রাখবে! পিটিআই।