ওয়াশিংটনে প্রিয় বাংলার ‘জীবনের গান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত বাঙালিদের সাংস্কৃতিক সংগঠন প্রিয় বাংলা একটি বাংলা গীতিনৃত্যনাট্যের মহড়া শুরু করেছে সম্প্রতি। জীবনের গান শিরোনামে এই নাটকটি আগামী ১ জুন সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির থমাস জেফারসন মিডল স্কুল থিয়েটারে মঞ্চস্থ হবে। ‘জীবন শুধু যাপনের জন্য নয়, জীবন উদ্যাপনের জন্য’—এই প্রতিপাদ্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডিএল রায়, শচীন দেববর্মন, জীবনানন্দ দাশ এবং লালন, হাসন রাজা, রাধারমণ ও শাহ আবদুল করিমের গান ও কবিতার সংকলনে নাটকটি গ্রন্থনা করেছেন বাংলাদেশের সুদীপ চক্রবর্তী এবং নির্দেশনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রিয়লাল কর্মকার।