ওয়াশিংটনে মনিকার একক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্মের মতো সৃজনশীল মাধ্যম ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধ রচনা করতে পারে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ১২ মে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বাংলাদেশি আমেরিকান চিত্রশিল্পী মনিকা জাহান বোসের একক চিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় এ কথা বলেন। এ সময় মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিসা আয়ারস, চিত্রসমালোচক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ অনেক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বাংলাদেশি সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত। তথ্যবিবরণী।