ওয়াহিদুল হক স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের মৃত্যুদিন। এ উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠান। জানা গেছে, ছায়ানট সংস্কৃতি-ভবনে সকাল সাতটায় শুরু হবে এক ঘণ্টার আয়োজন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাতটায়। ওয়াহিদুল হক স্মারক বক্তৃতা দেবেন করুণাময় গোস্বামী। গান করবেন খায়রুল আনাম, মিতা হক, সুমন চৌধুরী, মনসুরা বেগম, তানিয়া মান্নান, নিলোত্পল সাধ্য, চন্দনা মজুমদার, বুলবুল ইসলাম, অদিতি মহসিন, ইলোরা আহমেদ, বিমান চন্দ্র বিশ্বাস, অসীম দত্ত প্রমুখ। থাকছে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য। এ ছাড়া দেশ টিভিতে সন্ধ্যায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র আছো তুমি অন্তরে।