ওয়েবসাইটে ‘আমার বন্ধু রাশেদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ২৫ মার্চ। জানা গেছে, বিশ্বকাপ ক্রিকেটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচালক মোরশেদুল ইসলাম জানান, ছবিটি ১ এপ্রিল মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হবেও বলে জানান পরিচালক। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগে শনিবার থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে প্রথমেই আমার বন্ধু রাশেদ ছবির ওয়েবসাইট উদ্বোধন করা হচ্ছে। কাল শনিবার বিকেলে চ্যানেল আই ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিক প্রচারণা ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির কাহিনিকার মুহম্মদ জাফর ইকবাল, পরিচালক মোরশেদুল ইসলাম, পরিবেশক হাবিবুর রহমান খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদসহ ছবির কলাকুশলীরা।আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন—পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, ইনামুল হক, ওয়াহিদা মল্লিক জলি, আরমান পারভেজ মুরাদ, গাজী রাকায়েত, হোমায়রা হিমু প্রমুখ। এ ছাড়া রয়েছে লিটল থিয়েটারের একদল কিশোর অভিনেতা।মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্র।www.amarbondhurashed.com—এই ওয়েবসাইটে থাকবে ছবির কাহিনি, চিত্রনাট্য, স্থিরচিত্র, শিল্পীদের কথাসহ বিভিন্ন তথ্য।